অভিযান সূত্র জানায়, অনুমোদনের বৈধ কাগজপত্র না থাকায় পৌর এলাকায় অবস্থিত দি ইবনে সিনা শিশু ও জেনারেল হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া গ্রীন ভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, রয়েল হসপিটালকে ৫০ হাজার ও প্যাশেন্ট কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বন্ধ করে দেওয়া হয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে কার্যক্রম।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৮