রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

রাশিয়ার জ্বালানি কোম্পানির চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার জ্বালানি জায়ান্ট ও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লুকওয়েলের চেয়ারম্যান রাভিল মাগানোভ মারা গেছেন। তবে তার মৃত্যুটা হয়েছে অস্বাভাবিক। লুকওয়েল একটি বেসরকারি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। দুই বছর আগে এটিতে যোগ দেন রাভিল মাগানোভ। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, লুকওয়েলের চেয়ারম্যান হাসপাতালের জানালা দিয়ে পড়ে গিয়ে মারা গেছেন। 

স্বাস্থ্যকর্মীরাও জানিয়েছেন, হাসপাতালের জানালা দিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৬৭ বছর বয়সী রাভির মাগানোভের।অন্যদিকে লুকওয়েলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলেছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি চেয়ারম্যান রাভিল মাগানোভ প্রচণ্ড অসুস্থতা থেকে মারা গেছেন তিনি। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর লুকওয়েলের চেয়ারম্যান এর বিরুদ্ধে অবস্থান নেন। তাছাড়া যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যুর ব্যাপারে সোচ্চার ছিলেন তিনি। 

ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার উচ্চপদ্স্থ কয়েকজন কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর তালিকায় নতুন করে যোগ হয়েছে লুকওয়েলের চেয়ারম্যানের নাম। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit