মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

বেগমগঞ্জে ১৪৪ ধারা জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৭৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল বুধবার ভোর সকাল ৬টা থেকে রাত ৮ পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার।

মঙ্গলবার বিকেল ৪টা ১৫মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, আগামীকাল বুধবার বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে বিকেল ৩টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। একই স্থানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরাও তাদের সমাবেশ ঘোষণা করেছেন।

একই স্থানে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি সমাবেশ ঘোষণা করায় বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় সরকারি সম্পদের রক্ষা, জালমালে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি আইনের প্রদত্ত ক্ষমতা বলে বুধবার ভোর ৬টা থেকে রাত  ৮টা পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায়” ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন স্টেডিয়াম এলাকাসহ চৌমুহনী পৌরসভার কোন স্হানে কোন পক্ষ সভা, সমাবেশ, মিছিল বা জমায়েত অথবা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কিছু কেউ করতে পারবেনা।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit