বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

বাড়ি থেকে কাজের পক্ষে কথা বললেন মোদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের সার্বিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শ্রমশক্তির ভূমিকা। গতকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শ্রমমন্ত্রীদের নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে মোদি এসব কথা বলেন। নরেন্দ্র মোদি জানান, কর্মক্ষেত্র প্রতিনিয়ত বদলে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে বদলাতে হবে শ্রমনীতি।

আরো সুযোগ দিতে হবে নারীদের। তিনি আরো জানান, দাসত্বের সময় থেকে চলে আসা বেশ কিছু শ্রম আইন শেষ আট বছরে মুছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তার সরকার। মোদি বলেন, ২৯টি শ্রম আইনকে বদলে চারটি সরল শ্রমনীতি নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার কর্মীদের প্রধানমন্ত্রী শ্রম-যোগি মানধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার মতো বিভিন্ন সামাজিক-নিরাপত্তা প্রকল্পের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, কাজ করার সময় ও কোথায় বসে কাজ করতে হবে, সেই বিষয়ে ভবিষ্যতে নিয়মকানুন আরো শিথিল করতে হবে। বাড়ি থেকে কাজ করার যে পরিবেশ গড়ে উঠেছে, তা-ও ভবিষ্যতের জন্য জরুরি। কাজের জায়গা নিয়ে ধরাবাঁধা নিয়ম না থাকলে আরো বেশি সংখ্যক নারী কাজ করার সুযোগ পাবেন।
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit