শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

বেনাপোল পৌর বিএনপি’র যৌথ সভা অনুষ্টিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১২৮ Time View

শার্শা (যশোর) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন , কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশে তেল, গ্যাস ও নিত্য পন্যের মুল্যবৃদ্ধি ও ভোলায় ২জন বিএনপি নেতা কর্মিকে গুলি করে হত্যার প্রতিবাদে কর্মসূচী পালনের জন্য বেনাপোল পৌর বিএনপি’র এক যৌথ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭ টায় বেনাপোল বাজারে এ সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বেনাপোল পৌর বিএনপি’র নব নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ভারত, সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহাবউদ্দিন, বেনাপোল পৌর বিএনপি নেতা নাসিমুল গনি বল্টু,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজজোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব ইসতিয়াক আহম্মেদ শাওন, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ওমর ফারুক সেচ্ছাসেবক দলনেতা জামাল উদ্দিন প্রমুখ। যৌথ সভায় নেতারা বলেন সকল ভেদাভেদ ভুলে এক সাথে অবৈধ্য এই সরকারের পতন ঘটাতে এখন থেকে কেন্দ্রের সকল কর্মসুচি পালনের জন্য তৃনমুল পর্যায় সকল নেতা কর্মিকে প্রস্তুত থাকার আহবান জানান। এ ছাড়া দেশে গনতন্ত্র ফেরাতে ও অবাধ সুষ্ঠ একটি নিরপেক্ষ নির্বাচন করতে সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit