বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

সমাবেশের মাধ্যমে শেষ হলো বাম জোটের আধাবেলা হরতাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্কনিউজঃ জ্বালানী তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল শেষ হয় দুপুর ১২টায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। শেষ মুহূর্তে উত্তেজনা নিয়ে শেষ হয় হরতাল। প্রায়ই শেষের দিকে রাজধানীতে সরকারি দলের সমর্থক ও বাস চালকদের সঙ্গে হাতাহাতি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। শাহবাগে পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এর আগে হরতালের সমর্থনে সকাল থেকে পল্টন মোড় অবরোধ করে রাখেন বাম জোটের নেতাকর্মীরা।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে সকাল থেকে পল্টন মোড় অবরোধ করে রাখে বাম জোটের নেতাকর্মীরা। এসময় তারা হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন।

বেলা ১১টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের গাড়ি পল্টন মোড়ে এলে হরতালের সমর্থকরা তার গাড়ি আটকে দেন। এসময় গাড়ির সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের সাথে হরতাল সমর্থকদের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, শাহবাগেও পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

দুপুর ১২টায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় হরতাল কর্মসূচি। এসময় বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, সরকার ব্যবসায়ীদেরকে সীমাহীন লুটপাটের সুযোগ করে দেয়ার জন্য জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে।

এদিকে হরতালের মধ্যেও রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিলো, খুলেছে দোকানপাটও।

কিউএনবি/ বিপুল/২৫.০৮.২০২২/ বিকাল ৪.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit