রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন । ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ফার্মেসিতে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, জামায়াত কর্মি গ্রেপ্তার

পাসকপ এর উদ্যোগে “সামাজিক মর্যাদা বৃদ্ধি বিষয়ক কর্মশালা”

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৭৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি সামাজিক মর্যাদা বৃদ্ধি বিষয়ক এক ‘কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ১০টায় পাসকপ কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর বাস্তবায়নে এবং দাতা সংস্থা গওঝঊজঊঙজ/কতঊ এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় ফিল্ড ফেসিলিটেটর মঙ্গল পাত্র এর পরিচালনায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ভূঁইয়া, পাসকপ এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র ও প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী।

কর্মশালায় বক্তারা বলেন, প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ মানুষ। যে মানুষের মধ্যে অস্বাভাবিকতা কিছু বেশি থাকে অর্থাৎ চলাফেরায় বা কথার্তায় যে বেশ কিছু সমস্যার সম্মূখীন হয় সেই হলো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। তারাও এই সমাজের অন্তর্ভূক্ত। তাদের অবহেলা করে চললে কখনই সমাজে উন্নতি সাধন করা যায় না। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্নরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যে রয়েছে সৃষ্টিকর্তা প্রদত্ত তীক্ষè মেধাসম্পন্ন অনন্য প্রতিভা। শারীরিক বা যে কোন প্রতিবন্ধিতা অক্ষমতা নয়, বরং ভিন্ন ধরনের সক্ষমতা। সুযোগ পেলে তারাও দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে অনেক কিছু করতে পারে। তাদের সেই সক্ষমতাকে পুঁজি করে তাদের বেঁচে থাকার শক্তি যোগান দিতে হবে এবং মানবসম্পদে পরিণত করতে হবে। তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একান্ত কর্তব্য। তাই প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের বন্ধু হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

বন্ধু সুলভ আচারনের মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। বর্তমানে সরকারী বেসরকারি নানা প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিবন্ধী সমস্যা দূর করার চেষ্টা চলছে। তাদের জন্য পদ সংরক্ষণ করে অনেক সরকারী প্রতিষ্ঠানে চাকরী করে নিজেদের জীবন নির্বাহ করছে। এভাবে সরকারী বেসরকারি উদ্যোগের পাশপাশি আমরা যারা সমাজের স্বাভাবিক ও সুস্থ্য তারা এদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাদের প্রতি এটাই আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। সে বিষয়ে সমাজের সকল স্তরে সচেতন বৃদ্ধি করতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে আরো বক্তব্য রাখেন গীতা পাত্র, সুসন্তী পাত্র, নিভা পাত্র, বিপ্লব পাত্র, অতুল পাত্র, সাবিত্রী মুন্ডা, সুমী পাত্র, সোহাগ পাত্র ও সত্যবতি পাত্র প্রমূখ। আলোচনা শেষে উপস্থিত সকলে অঙ্গিকারবদ্ধ হয় যে তারা সবাই প্রতিবন্ধীদের প্রতি সর্বদা সহযোগী মনোভাব থাকবে এবং অন্যকে সে বিষয়ে সচেতন করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit