রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

প্রতিদিন ১০০-১৫০টি ছক্কা মারেন আসিফ আলী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী। হার্ড হিটিং ব্যাটিংয়ের জন্য টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের নিয়মিত মুখ তিনি। গত বিশ্বকাপে তাঁর ব্যাটের জোর দেখেছে ক্রিকেটবিশ্ব। কিছুদিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত হচ্ছেন আসিফ। ছক্কা মারার অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন আসিফ। পিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘যে পজিশনে আমি ব্যাট করতে নামি, সেখানে সাধারণত ওভারপ্রতি ১০ রান করে নেওয়ার দরকার হয়। তাই বিগ হিটিং ব্যাটিংয়ের দরকার। এ জন্য প্রচুর অনুশীলন করতে হয়। ম্যাচে চার-পাঁচটা ছক্কা মারার জন্য আমি সাধারণত প্রতিদিন ১০০-১৫০টি ছক্কা মারার অনুশীলন করি। ’

আসিফ আরো বলেন, ‘টি-টোয়েন্টিতে যখন ব্যাটিংয়ে নামি তখন তো এমনিতেই চাপ থাকে। লাইন-লেংথ বুঝে বল মারার চেষ্টা করি। একই শট বারবার খেলার কথা কখনো ভাবি না। ’

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit