বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

২৪ গণঅভ্যুত্থান ফ্যাস্টিটকে হটিয়ে অন্যদলকে বসানোর জন্য নয়: নাহিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে বাংলাদেশের মানুষ, ছাত্র-তরুণেরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দলকে বসানোর জন্য নয়। আমরা সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র চতুর্থ দিন শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখছি জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে, বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের নাকি কোন সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে।

তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্যদিয়ে জুলাই-আগস্ট ঘোষণাপত্র এবং আমাদের প্রাপ্য এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বুঝে নিবো। আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে, জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে।

এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এর আগে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হয়ে পদযাত্রা শহরের গোর এ শহীদ বড় ময়দানে জমায়েত হয়। এরপর সেখানে থেকে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এনসিপি নেতা আব্দুল্লাহ আহাদসহ অন্যরা।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৫,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit