বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াতের আমীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিক বলেছেন, আমরা যেনতেন নির্বাচন চাই না।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথ সভায় এসব কথা তিনি।

ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথ সভায় অংশগ্রহণ করেন ডাঃ শফিক।

পথসভায় ডাঃ শফিকুর রহমান বলেন, ‘মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ।’

জামায়াতের আমির বলেন, ‘যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এ ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।’

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানীং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি- সাবধান হোন, নিজেদের সামলান, নইলে জনগণই আপনাদের সামলিয়ে দেবে।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit