সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

বেনাপোল সার্বিয়া দেশের ভিসা লাগানো ২০ টি বাংলাদেশী পাসপোর্ট সহ ভারতীয় ড্রাইভার আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৭ Time View

মনিরুল ইসলাম মনি,শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে ২০টি বাংলাদেশী পাসপোর্ট সহ বেচারাম পরোমানিক নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভার কে আটক করেছে আনছার বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। সে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ পরোমানিক এর ছেলে। আটক পাসপোর্ট গুলো সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। এ ব্যাপারে আটক ভারতীয় ট্রাক ড্রাইভার বেচারাম পরোমানিক আনছার সদস্যদের কাছে স্বীকার করে বলেন ভারতে বনগাঁ শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে পাসপোর্ট গুলো উঠিয়ে এনে বেনাপোল রাজ্জাক নামে এক ব্যক্তির নিকট দেওয়া হবে।

এর বিনিময়ে সে পাবে ১০ হাজার টাকা। এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের আনছার বাহিনীর পিসি এইচ এম হেলালউজজামান বলেন গোপন সংবাদে জানতে পারি ভারতীয় এক ট্রাক ড্রাইভার বাংলাদেশী অনেক গুলো পাসপোর্ট যাতে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। এই পাসপোর্ট গুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে। এমন সংবাদে কার্গো ইয়ার্ড টার্মিনালে ড্রাইভারের সাথে থাকা ব্যগ তল্লাশি করলে ব্যাগের ভিতর থেকে ২০টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়। আনসান পিসি এইচ এম হেলালুজ্জামান জানান আটক ভারতীয় ট্রাক ড্রাইভার বেচারাম পরোমানিক বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit