বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসব অনুষ্ঠিত পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার জয়ের রাতেও ভিনিসিয়ুসকে দুয়োধ্বনি

জাতীয় পার্টি অফিসে হামলা, ভাঙ্গচুর-অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে এই হামলা চালান বলে অভিযোগ করেছে জাতীয় পার্টির নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে। পরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে। পরিস্থতি নিয়ন্ত্রণে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

এর আগে শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গতকাল মশাল মিছিলের নামে বেশ কয়েকজন জাতীয় পার্টির অফিসে আগুন দিতে এসেছিল। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, আরেকটি দলকে ব্যান করা কোন দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না। দেশে নব্য মবতন্ত্র সৃষ্টি হচ্ছে। এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক করতে পারেনি। তারা সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে পারবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শামীর হায়দার পাটওয়ারী।

এদিকে গতকালের ঘটনার পর দেশের চার জেলায় জাতীয় পার্টির অফিস ভাঙ্গচুর করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/৩০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit