শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

সন্তান জন্মের পর অর্থকষ্টে গহনা বিক্রি করেন অপু বিশ্বাস!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়েই নাকি তিনি অর্থকষ্টে ভুগেছেন। এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, এখন তিনি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছেন।

 
এরপর নায়িকা বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে— যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত, কিনে ফেলতাম।

তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করছি।’

২০০৮ সালে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অভিনেত্রী।
 
একাধিক সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, শাকিবের পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে নায়িকাকে।

ফলে আরও একবার শাকিব-অপুর সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারেও কথা বলেছেন অপু বিশ্বাস। যেখানে তিনি স্পষ্টই জানিয়েছেন, আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই।

 

 

কিউএনবি/আয়শা/৩০ আগস্ট ২০২৫/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit