সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

গাজার দুর্ভিক্ষে মন কাঁদছে হাল্ক অভিনেতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : হলিউড তারকা এবং ‘হাল্ক’ খ্যাত অভিনেতা মার্ক রাফালো গাজার চলমান মানবিক বিপর্যয়ের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, গাজার সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি ইসরায়েলের তৈরি এক ‘মানুষের বানানো বিপর্যয়’।

রাফালো বলেন, এটা খরা নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগও নয়। এটা মানুষের তৈরি এক ভয়াবহ অপরাধ, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে এ কাজ করছে। গাজাকে অনাহারে মরতে দেবেন না। আওয়াজ তুলুন, থামবেন না; যতক্ষণ না ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি আসে। শিশু হত্যার অবসান ঘটাতে হবে, জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।

অ্যাভেঞ্জার্সসহ বহু জনপ্রিয় ছবির এই অভিনেতা সরাসরি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, আপনারা বলেন ক্ষুধার্ত মানুষদের বাঁচাতে চান, যুদ্ধ থামাতে চান— তাহলে কিছু করুন। জার্মানি কিছু করুন, ইউরোপ কিছু করুন, যুক্তরাজ্য কিছু করুন। আমরা কি শুধু বসে বসে এই হত্যাযজ্ঞ দেখব? এটা পাগলামি, এটা হৃদয়বিদারক।

গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬২ হাজার ৭০০-রও বেশি ফিলিস্তিনি। বিধ্বস্ত হয়ে গেছে পুরো অঞ্চল, যার ফলে সেখানে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে।

এদিকে, গাজার এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ অব্যাহত রয়েছে, তবে তা সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি।

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit