বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শান্তকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন নাইম-সাইফুদ্দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। নাইম শেখ এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে ফেরানো হলেও দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।

নাইম তিন বছর পর ফিরলেও সাইফুদ্দিন দলে ফিরেছেন এক বছর পর। ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।

২০১৯ সালে ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হওয়ার ইঙ্গিত দিলেও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাইম।

দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটে গত তিন বছর দারুণ ছন্দে ছিলেন নাইম। দলে ফেরার জন্য সম্প্রতি নাইমকে আক্রমণাত্মক এবং স্ট্রাইক রেট বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা। যা সঠিকভাবে পালন করেছেন তিনি।

শ্রীলংকা সিরিজ দিয়ে ওয়ানডে দলেও ফিরেছেন নাইম। কিন্তু প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ পাননি তিনি।

এদিকে, ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তারা।

খারাপ পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ১৯ ম্যাচে হাফ-সেঞ্চুরির কোন ইনিংস খেলতে পারেননি তিনি। বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদও।

এ বছর ইতোমধ্যে দুটি সিরিজ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে এবং পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের স্বাদ পায় টাইগাররা।

ওয়ানডে শেষে আগামী ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১৩ এবং ১৬ জুলাই।

বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, সাইফুদ্দিন।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৫,/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit