বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ফুলবাড়ী দৌলতপুরে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট 

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির দৌলতপুর শিবপুর গ্রামে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোঃ কাদের গংরা আজগর আলীর বাড়িতে ঢুকে জমি দখল করার চেষ্টা করে। আজগর আলীর স্ত্রী মোছাঃ মহছিনা বেগম বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ মোঃ কাদের, পিতা- মৃত বাবর উদ্দিন, মোঃ ইস্কেন্দার(৩৫), মোঃ সেকেন্দার (২৮), উভয়ের পিতা- কাদের, মোঃ তোফাজ্জল (৫০), পিতা- ময়েজ উদ্দিন, সকলের সাং- দৌলতপুর শিবপুর। তারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে গত ০৩/০৭/২০২৫ খ্রি. তারিখে রাত্রি ৮ ঘটিকায় দৌলতপুর শিবপুর গ্রামে আজগর আলীর বাড়িতে ঢুকে জমি দখল করার চেষ্টা করে। উল্লেখ্য যে, মোঃ আজগর আলী খয়েরবাড়ী মৌজার জে.এল নং- ৭৩, খতিয়ান নং- এসএ-৫৪৭, ডিপি নম্বর-১১২৫ ও ১১২৬, দাগ নং- এসএ ১১০৪, বিএস ১৩০১, রকম ডাঙ্গা, ২০.৫ শতাংশ, দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে।

এই ঘটনায় প্রতিপক্ষ কাদের গংরা উল্লেখ্য তারিখে মারপিট করে ৪০ হাজার পাঁচশত টাকা পকেট থেকে বের করে নেন ইস্কেন্দার এবং তার স্ত্রী’র গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। যাহার মূল্য ৬৫ হাজার টাকা। মারপিটের ঘটনায় আজগর আলীর স্ত্রী মোছাঃ মহছিনা বেগম (৬২) মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঐ দিনেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এই ঘটনায় আজগর আলী ৪ জনকে বিবাদী করে ০৪/০৭/২০২৫ খ্রি. তারিখে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিব্বুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit