মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

আ.লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিয়ের অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাহিদুল হকের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরের অভিজাত চিটাগং ক্লাবে বিয়ের অনুষ্ঠান ঘেরাও করে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা-কর্মীরা।

শুক্রবার (৫ জুলাই) রাত ১১টা থেকে ক্লাবটির মূল ফটকের সামনে জড়ো হন শতাধিক কর্মী।

সেখানে অবস্থান নিয়ে তারা “খুনির আশ্রয়-প্রশ্রয় চলবে না”, “জাহিদুল হককে গ্রেপ্তার করো”— এমন নানা স্লোগান দিতে থাকেন।

জাহিদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কর্মকর্তা।

বিয়ের অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় অতিথিদের প্রতিটি গাড়ি তল্লাশি করছে সাধারণ শিক্ষার্থী, এনসিপির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

প্রতিবাদকারীরা জানান, জাহিদুল হকের ছেলের বিয়ের আয়োজন চলছে চিটাগং ক্লাবে। সেই খবরে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। রাত ১টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, ‘জাহিদুল হক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তার ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালীন আমরা খবর পেয়ে এখানে এসেছি। এই বিয়ের উৎসবের মধ্যেই আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক। তিনি জুলাই বিপ্লবের সময় হাজারো মানুষের প্রাণহানির জন্য দায়ী।’

নিজাম আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ তাদের কোনো সহযোগী সংগঠনের সঙ্গে আপস করব না। তাঁদের বিচারের আওতায় আনতেই এই অবস্থান।”’

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘প্রতিবাদকারীরা জানতে পেরেছেন জাহিদুল হক বিয়েতে উপস্থিত। বিশৃঙ্খলা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আন্দোলনকারীদের শান্ত রাখতে বলা হয়েছে— তদন্ত ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে অনুষ্ঠানে কোনো আসামি উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit