বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম খান (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর থানাধীন পান্তাপাড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম খান মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের কুলপদ্দী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একটি মিনি ট্রাকের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক আবু নাঈম খানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় বড় ট্রাকে থাকা জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। তাদের মধ্যে জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার বাসিন্দা এবং বড় ট্রাকের চালক। সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের বাসিন্দা ও ট্রাকের হেলপার। আহত আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের এবং লাভলু ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার বাসিন্দা। তারা দুজনই ট্রাকের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহত চারজনকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২৬/সকাল ১১.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit