সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

মিরপুরে সাইনবোর্ড লাগলোর সময় ৩ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৫ Time View

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে একটি মাদ্রাসার ছাদের ওপর সাইনবোর্ড লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। 

রবিবার সকাল ৯টার দিকে মিরপুরের রুপনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- সালমান (২৬), মারুফ (১২)  ও খায়রুল (১৪)। তারা সবাই মাদ্রাসার শিক্ষার্থী। 

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ মারুফের ভাই মামুন জানান, কয়েকজন শিক্ষার্থী মিলে মাদ্রাসার ছাদের সাইনবোর্ড লাগানোর সময়ে পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ওই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনিস্টিটিউটে নেওয়া হয়। 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ভর্তি নেওয়া হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সালমানের শরীরের ২ শতাংশ, মারুফের ১৮ শতাংশ ও খায়রুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/বিকাল ৪.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit