রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৯ Time View

নিউজ ডেস্ক : গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক খালে পড়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি বালুবোঝাই ১০ চাকার ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। এতে ট্রাক, একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল খালের মধ্যে পড়ে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী পাচুড়িয়া এলাকার বাসিন্দা সাকিব হোসেন, আদনান জামান, ইবনে বণি আহমেদ জানান, ট্রাকটি যখন ব্রিজের ঠিক মাঝে পৌঁছায়, তখনই বিকট শব্দে সেটি ধসে যায়। এ সময় পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি বাই সাইকেল ছিটকে খালের পানিতে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধার করা হয় দুর্গতদের। এই দুর্ঘটনায় চালক ও ইজিবাইক আরোহীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শহরের নবীণবাগ এলাকার বাসিন্দা আহম্মেদ আজিম খান বলেন,  প্রধান সড়কের এ গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন দক্ষিণ-পশ্চিম গোপালগঞ্জের হাজার হাজার মানুষ এ পথ দিয়েই জেলা শহরে যাতায়াত করেন। বিকল্প হিসেবে লেকপাড়ের রাস্তাটি ব্যবহার করছেন চালকেরা, তবে সংকীর্ণ ও খানাখন্দে ভরা সেই রাস্তাটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তৈরি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। 

গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ইতিমধ্যে সড়ক বিভাগ ভেঙে যাওয়া বেইলি সেতু অপসারণ করছে। দ্রুত ওই সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে। আশা করছি ৩-৪ দিনের মধ্যে সেতুর নির্মাণ কাজ করে দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/রাত ১০.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit