শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা কামরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হক।

শুক্রবার (৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৮ ফ্লাইটে তিনি দেশে ফেরেন। বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল হককে আটক করে। পরে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর কামরুল হককে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। পেশায় তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন।

এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ঢাকার বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit