মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশের সিল জাল, ধরা ভারতে গিয়ে

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পুলিশের জাল সিল মেরে ভারতে চলে যাওয়া দুই প্রতারক আটক হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে তারা ধরা খায়। পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ওই দুই যুবকের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা হয়েছে।এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে থানা ও ইমিগ্রেশন পুলিশ নড়েচড়ে বসেছে। সিল জাল করাটা ভাবিয়ে তুলেছে ইমিগ্রেশন পুলিশকে। আটককৃতদের কাছ থেকে পাওয়া ‘চমকপ্রদ’ তথ্য থানা পুলিশকেও ভাবিয়ে তুলেছে। কারা এ চক্রের সঙ্গে জড়িত তাদেরকে খোঁজে বের করার চেষ্টা চলছে।

আটককৃতরা হলো যশোর জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ধোনাই মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং একই জেলার মনিরামপুর উপজেলার খোজালিপুর গ্রামের জমসেদ আলী দফাদারের ছেলে শরিফুল ইসলাম (৩০)। শনিবার সন্ধ্যায় আটককৃতদেরকে রবিবার আদালতে পাঠানো হয়।আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি বিকালে ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় দুই দেশের ফ্লাগ ডাউন শেষ হওয়ার পর আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। আগরতলা ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টের সিল দেখে সন্দেহ হওয়ায় তাদের আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায়।

এ সময় তাদের পাসপোর্টে দেওয়া আখাউড়া ইমিগ্রেশনের সিলটি জাল নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।সূত্রটি আরও জানায় , ওই দুই যুবক চলতি বছরের ২৬ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহভাজন ভ্রমণকারী হিসেবে তাদের পাসপোর্ট ‘অফলোড’ সিল দিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে তারা কৌশলে ভারতের ভিসা নিয়ে আখাউড়ার দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে। মূলত ইন্দোনেশিয়া যাওয়ার জন্য তারা এটি করে।

আটক যুবক শরীফুল ইসলাম বলেন, ‘পূর্ব পরিচিত এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তারা আখাউড়া আসেন। ওই ব্যক্তিই আমাদেরকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে চেকপোষ্ট নিয়ে যান। এ সময় তার সাথে আরও একজন লোক ছিল। তারা আমাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা, ২০০ ডলার এবং পাসপোর্ট নিয়ে যায়। পরে আমাদেরকে সন্ধ্যার সময় ইমিগ্রেশন পার করে দেয়। ওই ব্যক্তিরাই পাসপোর্টে সিল দেয়। আমাদের সাথে একজন লোক ভারতে যায়। পরে আগরতলা ইমিগ্রেশন পুলিশ সিল সন্দেহ হলে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেয় ‘আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, গ্রেপ্তারকৃত দুই যুবক আখাউড়া ইমিগ্রেশনের সিল জাল করে ভারতে প্রবেশ করে।

পাসপোর্টের সিল দেখে আগরতলা ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হওয়ায় তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়।আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, প্রতারক চক্রের মাধ্যমে দুই যুবক ভারতে যায়। যে চক্র তাদেরকে এখানে এনেছে তাদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit