সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

চৌগাছায় থানা পুলিশের অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার আটক -১৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৮৩৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে আটক করেছেন। এ সময় পুলিশ ৪৫ পিচ ইয়াবা ও ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক কৃতরা হলেন, চৌগাছা উপজেলার মুক্তদাহ গ্রামের ইউনুচ আলীর ছেলে আব্দুল আজিজ বাবু (২৩), পুড়াহুদা গ্রামের ইদ্রিস আলীর ছেলে বাদল ফান্টু (৪২), জগদীশপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহীল কাপি পিন্টু (৩৪), মাড়–য়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে হাফিজুর রহমান (৩৩), জগন্নাথপুর গ্রামের নিহাল উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪২), গদাধরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাসেল রানা (৩২), একই গ্রামের শাহাজান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩), মৃত খলিল মন্ডলের ছেলে শান্তি মন্ডল (২২), তিলকপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে ওসমান গনি লাল (২৬), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে মাসুম আলী (১৯), চৌগাছা পৌর শহরের ইছাপুর গ্রামের মোহাম্মাদ আলী খোকনের ছেলে আসিফ আহম্মেদ বিপুল (৩৫), যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকর মৃত ফকু মোল্লার ছেলে রবিউল ইসলাম (৩৭), এবং মাদারীপুর জেলার রাজৈব উপজেলার পাখুল্লা উত্তরপাড়া গ্রামের মৃত যুদিষ্টী বালার ছেলে গৌবিন্দ বালা (২৫)।

এদের মধ্যে মানব পাচার মামলার ৪ জন ও পাসপোর্ট আইনের মামলায় ১ জন, এছাড়াও মানব পাচার মামলায় ৫ জন ভিকটিম। বাকীরা বিভিন্ন মামলার পলাতক আসামী ও মাদক ব্যবসায়ীও রয়েছে। এ সময় পুলিশ ১টি মোটর সাইকেল, ১টি ইজিবাইক উদ্ধার করেন।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/ ২১.০৮.২০২২/রাত ১০.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit