মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

 সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২২৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম  প্রীতম সূত্রধর (১৪)। সে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন সূত্রধরের ছেলে এবং স্থানীয় বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে।বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধনেশ্বর মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত কিশোর বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।  

  স্থানীয় সূত্রে জানা যায়, প্রীতম সাঁতার শেখার জন্য প্রায় বন্ধুদের নিয়ে পুকুরে যেত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রীতম বসুরহাট হাই স্কুলের পুকুরের উত্তর পাশে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.রবিউল বলেন, এ বিষয়ে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit