মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

 নোয়াখালীতে ৬ দোকানদারকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৩৩ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীতে ছয় দোকানদারকে ৪১ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা শহরের পৌর বাজার ও সোনাপুরে অভিযান চালিয়ে ডিমের মূল্য তালিকা ও ডিম ক্রয়ের রশিদ না থাকায়  ৪জন ডিমের দোকানদার এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার দায়ে ২টি ফার্মেসীসহ এসব জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া নেতৃত্বে ভোক্তার স্বার্থ সুরক্ষায় এসব অভিযান চালানো হয়।  

জানা যায়, মাইজদী পৌর বাজারে অবস্থিত ডিমের পাইকারি দোকানে অভিযান চালিয়ে ডিমের মুল্য তালিকা না রাখায় এবং ডিম ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় জনি ডিম স্টোর ও বিসমিল্লাহ স্টোরকে যথাক্রমে ২ হাজার এবং নোয়াখালী ডিম হাউজ ও করিম ডিম স্টোরকে যথাক্রমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন মেডিসিন রাখার দায়ে যমুনা ফার্মেসীকে ৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন মেডিসিন রাখার দায়ে নিউ যমুনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।  

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit