বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

আখাউড়ায়  ১০০ দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন বিজিবি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৪২ Time View
বাদল আহাম্মদ খান  আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্র্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতিরজনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস উপলক্ষে ১০০ অসহায় ও হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যারা। সোমবার বিকালে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের তুলাইশিমুল উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ব্যাটালিয়নের ৬০ বিজিবি সদস্যরা এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, আটা, চিনি, তেল ও আলো।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশিক হাসান মোল্লা উপস্থিত থেকে  খাদ্য সামগ্রি বিতনণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন ইউপি সদস্য মোঃ রফিফুল ইসলামসহ  অন্যান্য বিজিবি সদস্যরা । বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশিক হাসান মোল্লা বলেন,  বিজিবি সদস্যরা  শুধু সীমান্ত পাহারা দেয় না।

জনগণের ভাগ্য উন্নয়নে সরকারের নির্দেশ মতে দায়িত্ব পালন করে আসছে। আমাদের এই খাদ্য সহায়তা আপনাদের বিছুটা হলেও কষ্ট লাঘব হবে। তাছাড়া শোক দিবস উপলক্ষে  ৬০ বিজিবির অধীনের বিওপিগুলোেেত মিলাদ দোয়া মাহফিল, খাবার বিতরণ ও বিনামূল্য চিকিৎসাসেবা এবংওষুধ বিতরণসহ  নানাধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit