শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

গৌরনদীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : দিনভর অনুষ্ঠিত নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে¡ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চেয়ারম্যান ও অন্যান্যরা।বেলা ১১টায় গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।

এরপর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. আল-বেরুনী, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন পি পি এম,গৌরনদী প্রেসক্লাব এর সদস্যবৃন্দ,মুক্তিযোদ্ধা সংসদ,শুভসংঘ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি গৌরনদীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেষ হয়।শেষে গনভোজের আয়োজন করা হয় ।

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/বিকাল ৩.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit