সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ-ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ :দুই বছর বিরতির পর প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত। নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) অনুষ্ঠেয় চতুর্থ সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান নেতৃত্ব দেবেন। আর নয়াদিল্লির পক্ষে দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক সূত্র বলছে, সংলাপে প্রতিরক্ষা খাতে ভারতের দেওয়া লাইন অব ক্রেডিটের (এলওসি) আংশিক ব্যবহার, দ্বিপাক্ষিক সহযোগিতা, নিরাপত্তা ইস্যু বিশেষ করে জঙ্গিবাদ দমন, প্রশিক্ষণ, যৌথ মহড়া, সফর বিনিময়সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে বলেন, “এটি বাৎসরিক ডিপেন্স ডায়লগ। গত দুই বছর হয়নি। প্রতিরক্ষা নিয়ে ভারতের সঙ্গে আমাদের ভালো একটা সম্পর্ক। রেগুলার আর্মি চিফ, নেভি চিফদের এক্সচেঞ্জ হচ্ছে। এয়ার চিফরাও আসা-যাওয়া করছেন। ওদের শিপ আসে। প্রচুর ট্রেনিং হচ্ছে। সেগুলোর একটা গুচ্ছ করে ডিপেন্স ডায়লগ। আরও কীভাবে সম্পর্ক বাড়ানো যায়, সেটি আলোচনায় থাকবে।”

সবশেষ, ২০২০ সালের ২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় প্রতিরক্ষা সংলাপ হয়েছিল।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit