রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

দুর্গাপুরে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২১৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে একাডেমির সহকারী পরিচালক উত্তম কুমার রিছিল এর সভাপতিত্বে নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, কবি দুনিয়া মামুন, নারী নেত্রী ও সাংবাদিক রাখী দ্রং প্রমুখ।

বক্তারা বলেন, রবীন্দ্র নাথের ছোঁয়া ছাড়া বাংলা সাহিত্য কল্পনাই করা যায় না। কবি রচিত সংগীত নিয়ে বর্তমানে রিসার্চ করা হচ্ছে। রবীন্দ্রনাথ আঘাত করেছেন হিন্দু বিবাহ সংস্কার ও ভারতের মধ্যবিত্ত শ্রেণির ভন্ডামিকে। রবীন্দ্রনাথের কাব্য বহুবর্ণময়। তার কাব্য কখনও রক্ষণশীল ধ্রুপদি শৈলীতে, কখনও হাস্যোজ্জ্বল লঘুতায়, কখনও বা দার্শনিক গাম্ভীরে, আবার কখনও বা আনন্দের উচ্ছ্বাসে মুখরিত। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের রবীন্দ্র চর্চ্চায় এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়। আলোচনা শেষে একাডেমির শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit