শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় বালু উত্তোলনের দায়ে ৫ শ্রমিকের ৭ দিনের জেল ট্রাকসহ ট্রাকসহ আটক

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৭৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ শ্রমিকের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত যশোর ড- ১১-১১৬৮ নম্বর একটি ড্রাম ট্রাকসহ বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করা হয়। বৃহস্পতিবার ৪ আগষ্ট দুপুরে উপজেলার জগদিশপুর গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।

বৃহসপতিবার ৪ আগষ্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে যশোর ড-১১-১১৬৮ নম্বর একটি ড্রাম ট্রাক,৭টি ব্যালচা, ১টি কুদাল, ১টি দা, ২টি খাট ও ১ টি টিন সেটের ঘর জব্দ করেন। চৌগাছা থানা পুলিশের সদস্যরা উপস্থিতছিলেন।

এ সময় পাতিবিলা গ্রামের শাহাদুল ইসলামের ছেলে শাহাজাহান আলী (৩৫), একই গ্রামের আলেক হোসেনের ছেলে আজিম হোসেন (২৩), মৃত মাহাতাব আলীর ছেলে শাহালম (৩৫), সলেমান হুসাইনেরছেলে তরিকুল ইসলাম (৪১) ও যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেলহোসেন (৩০)নামের পাঁচজনকে আটক করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস অবৈধভাবে বালু উত্তোলনের জন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেনচৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আটককৃতদের বৃহস্পতিবার জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।ট্রাকসহ জব্দকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit