শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

‘সোহানকে দেখে মনে হয়েছে ২০-৩০ ম্যাচে অধিনায়কত্ব করেছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে মাহমুদ উল্লাহ রিয়াদের পরিবর্তে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে দলকে জিম্বাবুয়েতে পাঠিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে আলোচনা কম হয়নি। সোহানের নেতৃত্বে প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই দুই ম্যাচে সোহানকে দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

ইনজুরির কারণে সিরিজ থেকে সোহান ছিটকে যাওয়ার পর ডোনাল্ড বলেন, ‘সোহানের সঙ্গে আজ (সোমবার) সকালে দেখা হয়েছে। ওর আঙুল বাঁধা। ওর জন্য খারাপ লাগছে। সে দারুণ খেলছিল, ক্লিন হিট করছিল। গত দুই ম্যাচে খুবই ভালোভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। তাকে দেখে মনে হয়েছে, সে ২০-৩০ ম্যাচে অধিনায়কত্ব করেছে। ’বাংলাদেশের পেস বোলিং কোচ মিস করবেন সোহানকে, ‘তাকে অবশ্যই মিস করব। আশা করি সে এশিয়া কাপে ফিরবে। প্রথম ম্যাচে সে প্রায় একাই জিতিয়ে দিচ্ছিল। তার পাওয়ার ও কম্পোজ আমরা মিস করব। ’

সোহানের অবর্তমানে শেষ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। যিনি দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন।  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১-এ সমতায়। তাই আজকের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণীতে। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টায় হারারেতে মুখোমুখি হবে দুই দল।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit