মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ডোমারে নবাগত ওসির সাথে “হৃদয়ে ডোমার”’ এর সদস্যদের শুভেচ্ছা বিনিময়

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৯৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার থানার নবাগত ওসি মাহমুদ উন নবী এর সাথে সামাজিক সংগঠন ও অনলাইন পোর্টাল “হৃদয়ে ডোমার” এর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। সোমবার রাতে সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন নবাগত ওসি’র সাথে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল ‘হৃদয়ে ডোমার’ এর সম্পাদক ও প্রকাশক রাশেদুল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক রাকিব আল আকাশ, সহ- সভাপতি ও শিক্ষক সিদ্দিকুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক তানভীর রাশেদ প্রমুখ। সাক্ষাৎকালে ‘হৃদয়ে ডোমার’ কর্মকান্ডের সাধুবাদ জানিয়ে নবাগত ওসি মাহমুদ উন নবী বলেন, বর্তমানে সাংবাদিকদের নেগেটিভ নিউজ বেশী। নিউজ বলতে আমরা শুধু নেগেটিভ কোন কিছুই বুঝি, এই ধারনা থেকে আমাদের বের হয়ে আশা উচিৎ এবং তিনি “হৃদয়ে ডোমার” এর মাধ্যমে সমাজের সকল ভাল বিষয়গুলো সবার সামনে তুলে ধরার আহবান জানান।

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit