শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

মনিরামপুরে মাংশ কম খেতে দেওয়ায় অভিমান করে ছেলের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৭৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে খাওয়ার সময় মাংশ কম দেওয়ায় পিতার ওপর অভিমান করে বাপ্পি হোসেন(৭) নামে এক শিশু আত্মহত্যা করে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার হরিহরনগর ইউনিয়নের কায়েমকোলা গ্রামে। নিহত বাপ্পি হোসেন ওই গ্রামের আবদুল মালেকের একমাত্র ছলে। বাপ্পি হোসেন স্থানীয় একটি কওমী মাদ্রাসার ছাত্র ছিলো।

নিহতের মা মঞ্জুয়ারা বেগম জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে তার স্বামী ছেলে বাপ্পিকে নিয়ে খেতে বসেন।এ সময় পিতা এক টুকরা মাংশ বেশি খাওয়ায় বাপ্পি নাখোশ হয়। এ সময় বাপ্পিকে তার পিতা জানান প্রয়োজনে রাতে আবারও মাংশ রান্না করে তাকে দেওয়া হবে। বাপ্পির পিতা জানান, সকালে খাওয়ার পর তিনি টয়লেটে যান। অপরদিকে তার মা রান্নাঘরে ছিলেন। এক পর্যায়ে বাপ্পি অভিমান করে ঘরের মধ্যে গলায় দড়ি(মশারি টানানোর দড়ি) দিয়ে আত্মহত্যা করে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী জানান, বাপ্পি হোসেন অত্যন্ত রাগি স্বভাবের ছিল। সকালে খাবার সময় মাংশ খাওয়া নিয়ে পিতার ওপর অভিমানে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তিনি আরো জানান, অভিভাবকসহ স্বজনদের অনুরোধে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit