শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় বিদেশী পিস্তলসহ যুবক আটক

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৮৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় একটি বিদেশি পিস্তলসহ আবুল হাসেম মোল্লা (৩১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। শনিবার গভীর রাতে এ ঘটনায় চৌগাছা থানায় অস্ত্র আইনেএকটি মামলা হয়েছে। রবিবার দুপুরে তাকে চৌগাছা থানা পুলিশ যশোর আদালতে সোপর্দ করেন।আটক আবুল হাসেম যশোর জেলার মণিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের এজাহার আলী মোল্লার ছেলে।

থানা সূত্রে জানা যায়, ১৬ জুলাই শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা (সিপিসি-১) ক্যা¤েপর সদস্যরা চৌগাছা উপজেলার সলুয়া-কায়েমকোলা সড়কের সলুয়া উত্তরপাড়া মোড় এলাকায়অভিযান চালান। এ সময় তারা সলুয়া উত্তরপাড়ার জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে থেকে আবুল হাসেম মোল্লাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও গুলিবিহীন বিদেশি পিস্তল জব্দ করেন। পরে তাকে ক্যা¤েপ নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার গভীর রাতে চৌগাছা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন এবয় আটক আসামীকে থানায় সোপর্দ করেন। রবিবার দুপুরে চৌগাছা থানা পুলিশ তাকে যশোর আদালতে সোপর্দ করেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব সদস্যরা তাকে শনিবার গভীর রাতে পিস্তলসহ থানায় সোপর্দ করেন। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলাহয়েছে। রবিবার দুপুরে আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit