শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

রাশিয়ার তেল কেনা বাড়িয়ে দিয়েছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। খবর আল জাজিরার। 

কাতার ভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরব নিজেদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহারের জন্য অন্য সময় যে পরিমাণ তেল কেনে, সেই তুলনায় এখন রাশিয়ার কাছ থেকে দ্বিগুণ পরিমাণ তেল কিনেছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানো সত্ত্বেও তাদের তেল কেনার পরিমাণ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। 

সৌদি আরব নিজেও বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ। 

রাশিয়ার তেল ও জ্বালানির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে তাদের গ্রাহকের সংখ্যা কমে যায়। এরপর রাশিয়া ডিসকাউন্ট মূল্যে তেল বিক্রি করা শুরু করে।

রাশিয়ার এসব জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দিয়ে গ্রীষ্মের চাহিদা মেটায় সৌদি আরব। অন্যদিকে নিজেদের অপরিশোধিত তেল বৈশ্বিক বাজারে রপ্তানি করে থাকে তারা। 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন রাশিয়ার জ্বালানির ব্যবহার কমিয়ে রাশিয়ার লাভের পরিমাণ কমিয়ে দেওয়ার চেষ্টা করে আসছেন। কিন্তু ডিসকাউন্ট মূল্যে বিভিন্ন দেশ তেল কেনা অব্যহত রেখে বিষয়টি জটিল করে দিচ্ছে। 

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit