শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৯ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুরে ওয়ার্ড বিএনপির সভাপতির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ধর্নাঢ্য ব্যক্তির বিরুদ্ধে। জমি দখল করেই তিনি খ্যান্ত হয়নি। সেই জমি দখলে নিয়ে ‘জব্বার পল্লী গণকবরস্থান’ নামে স্থাপনা নির্মানের কাজও অব্যাহত রাখা হয়েছে। সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।

সখিপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম মুন্সী অভিযোগ করে বলেন, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা চর সখিপুর মৌজায় আসলাম মুন্সী, আক্তার মুন্সী, আফসার মুন্সী ও আফজাল মুন্সীদের পৈত্রিক সম্পত্তির ৪০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে পাকা স্থাপণা নির্মাণ শুরু করেছেন তাদের চাচাতো ভাই শিল্পপতি শাহজাহান মুন্সী।ভুক্তভোগীরা আরো জানায়, শাহজাহান মুন্সী একজন শিল্পপতি ও প্রভাবশালি ব্যক্তি। প্রভাব ও অর্থের বিনিময়ে সকল মহল নিয়ন্ত্রণ করে সে। আমাদের জমি দখলের ক্ষেত্রেও তাই করেছেন শাহজাহান মুন্সী। বাধা দিতে গেলে শাহজাহান মুন্সীর ভাতিজা সুমন মুন্সী তার নিয়ন্ত্রিত লোকজন নিয়ে প্রভাব বিস্তার করে। বিষয়টি সখিপুর থানা পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে কোন সুরাহা না করে চলে যায় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে শাহজাহান মুন্সির ভাতিজা সুমন মুন্সি বলেন, ওয়ারিশদের কাছ থেকে ৫৬ শতাংশ জমি ক্রয় করেছি। সেই জমির ২০ শতাংশের মধ্যে জব্বার পল্লী গণকবরস্থান নির্মাণ কাজ শুরু হয়েছে। এর বাহিরেও আমাদের ক্রয়কৃত ৩৬ শতাংশ জমি রয়েছে। জমি দখল নয় বরং ক্রয়কৃত জমি একটি অংশে কাজ চলছে। ঈদের পরে স্থানীয় মুরব্বীদের সহায়তা নিয় অবশিষ্ট ৩৬ শতাংশ জমি বুঝে নিব। আজ যারা অভিযোগ করেছেন তাদের জমি পাশেই অক্ষত রয়েছে। তারা এলাকায় একটা গণকবরস্থান চায় না। তাই বিভিন্ন উপায়ে কাজ বন্ধের পায়তারা করছে।

এবিষয়ে সখিপুর থানার উপ-পরিদর্শক মজিবর বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। উভয় পক্ষকে স্থানীয় ভাবে শান্তি রক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit