শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের জায়গায় খাজা নাফেকে খেলানোর পরামর্শ আমিরের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তান দলের টপ অর্ডার নতুনভাবে সাজানোর পরামর্শ দিলেন সাবেক পেসার মোহাম্মদ আমির। বিশেষ করে টপ অর্ডারে বাবর আজমের জায়গা নিয়ে স্পষ্ট মতামত দিয়েছেন তিনি। জিও নিউজের একটি বিশেষ অনুষ্ঠানে দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে দলকে ভারসাম্যপূর্ণ কম্বিনেশন নিয়েই নামতে হবে। তার প্রস্তাবিত একাদশে বাবরের জায়গায় খাজা নাফেকে খেলানোর পরামর্শ দেন এই বাঁহাতি পেসার।

আমিরের মতে, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা ও খাজা নাফেকে টপ অর্ডারে রাখা যেতে পারে। নাফেকে বাবরের পজিশনে ব্যাট করালে মিডল অর্ডার আরো গতিশীল হবে বলেও মনে করেন তিনি। উইকেটকিপার হিসেবে উসমান খানকে রেখে পরবর্তী সময়ে শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজকে খেলানোর কথাও বলেন আমির। প্রয়োজনে স্পিন বিকল্প হিসেবে আবরার আহমেদকে নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।
আমিরের ভাষায়, ‘দলকে পরিস্থিতি অনুযায়ী সাজাতে হবে। ছোট ছোট পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দিতে পারে।’ বর্তমানে গ্রুপ পর্বে কঠিন সমীকরণের মুখে রয়েছে পাকিস্তান। সেমিফাইনালে উঠতে হলে শুধু জয় নয়, বড় ব্যবধানের জয় প্রয়োজন। তাই দল নির্বাচন ও ব্যাটিং অর্ডার নিয়ে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্তই হতে পারে ভাগ্য নির্ধারক।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit