শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে আওয়ামী-যুবলীগ পন্থীরা চাঁদার চাঁদার দাবি করেন। চাঁদা না পেয়ে মোছাঃ মৌসুমি আক্তার পুতুলের গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন। পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে জুয়েল রানার অভিযোগে জানা যায় যে, হামিদপুর ইউপির জব্বারপাড়া মৌজার জে.এল নং ১৪৭ দাগ নং ২০৬ সেচ সংযোগ নং পার্বতীপুর-১২২, গভীর নলকুপটি পরিচালকনার জন্য বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী কার্যালয় দিনাজপুর রিজিউন স্মারক নং-বিএমডিএ/নি:প্র:/দিনজ/প্রশাসন-৬২/সে.অপা.নি./২০১২-২০১৩/১৯২, ০১-০২-২০২৬খ্রি. তারিখে অপারেটর কাম রেকর্ড কিপার পদে গভীর নলকুপ পরিচালনার জন্য নিয়োগ প্রদান করেন। ২০২৪ সালে গভীর নলকুপটির ট্রান্সমিটার চোরেরা চুরি করে নিয়ে যাওয়ায় ২০২৫ সালে গভীল নলকুপটি বন্ধ থাকে।

২০২৬ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প নির্বাহী প্রকৌশলী দিনাজপুর রিজিউন এর অনুমতিক্রমে জুয়েল রানাকে গভীর নলকুপটি চালু করার জন্য নিয়োগ প্রদান করেন। নিয়োগ পাওয়ার পর জুয়েল রানা ১ লক্ষ ৮ হাজার টাকা পল্লী বিদ্যুৎ উন্নয়ন অফিসে জমা দিয়ে পুনরায় সংযোগ নিয়ে গভীর নলকুপটি চালু করেন। তার স্ত্রী মোছাঃ মৌসুমী আক্তার পুতুল এর নামে গভীর নলকুপটি পরিচালনার দায়িত্ব পান। এই দিকে জুয়েল রানা অভিযোগ করে বলেন, গভীল নলকুপটি চালু করার পর হামিদপুর জব্বারপাড়া গ্রামের আব্দুর রহমান এর পুত্র সোহেল রানা চক মহেশপুর গ্রামের মৃত নুর ইসলামের পুত্র মোঃ রবিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত সটক এর পুত্র মোঃ জাহিদুল ইসলাম, হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামের জিয়ারুল ইসলাম, মহেশপুর গ্রামের মোঃ রিপন গংরা দলবদ্ধ হয়ে জুয়েল রানার স্ত্রীর গভীর নলকুপটি দখল করে তালা লাগিয়ে দেন। তারা তাদের কাছে চাঁদার দাবি করেন।

উল্লেখ্য ব্যক্তিরা ইউনিয়ন আওয়ামী-যুবলীগের লোকজন। গত ২ সপ্তাহ ধরে গভীর নলকুপটি দখল করে রাখে। বিষয়টি মোছাঃ মৌসুমি আক্তার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পার্বতীপুরকে অবগত করেন। এ ব্যাপারে গভীল নলকুপের অপারেটর মোছাঃ মৌসুমি আক্তার জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ পেয়ে গভীর নলকুপটি পরিচালনা করা হচ্ছে। তারা চাঁদার দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা গভীর নলকুপের ঘরে তালা লাগিয়ে দেন। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit