মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনে অঙ্গনের এখন আলোচিত, নতুন দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিয়ের রাজকীয় আনুষ্ঠানিকতা হয় তাদের। সে আয়োজনে তাদের পোশাকের চেয়ে বেশি আলোচনায় আসে এই তারকা দম্পতির পরিহিত স্বর্ণের গহনা। ঠিক কত পরিমাণ গহনা পরেছিলেন বিরোশ, তা নিয়ে কৌতূহলের যেন অন্ত নেই নেটিজেনদের মাঝে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, হায়দেরাবাদের বিখ্যাত একটি জুয়েলার্স থেকে তারা গহনাগুলো তৈরি করেন। বিয়ের সাজে রাশমিকা মান্দানা দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য ফুটিয়ে তুলেছেন। তার পরিহিত গহনার মধ্যে ছিল বিশেষ ‘কাসু মালা’, যা গলা থেকে উদর পর্যন্ত বিস্তৃত। এই হারের প্রধান লকেটে দেবী লক্ষ্মীর প্রতিকৃতি এবং অন্যান্য অংশে কল্কার নকশা করা হয়েছে।
এছাড়া রাশমিকার মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা, কোমরে কোমরবন্ধ এবং হাতে বাহারি চুড়ির পাশাপাশি ছিল ‘হাতপদ্ম’। সব মিলিয়ে রাশমিকার শরীরে ছিল প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের স্বর্ণের অলঙ্কার।
অন্যদিকে বর বিজয় দেবেরাকোন্ডাও গহনার সাজে পিছিয়ে ছিলেন না। তিনি সাদা সিল্কের ধুতি ও লাল উত্তরীয়র সঙ্গে প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের গহনা পরেছিলেন। বিজয়ের হাতের কবজির গহনা অনেকটা ‘বাহুবলী’ সিনেমার আদলে তৈরি করা হয়েছিল যা সবার নজর কেড়েছে।  
দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি অলঙ্কারেই ছিল বিশেষ মন্দির ও বিগ্রহের কারুকাজ। বর্তমানে স্বর্ণের উচ্চমূল্যের বাজারে এই বিশাল পরিমাণ গহনার জাঁকজমকপূর্ণ ব্যবহার নেটিজেনদের মাঝে এখন ব্যাপক আলোচনায়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit