শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকদের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন। সেই সঙ্গে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন করে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন সাবেক এই বোর্ড পরিচালক। সুজন বলেন, এই ক্রিকেট বোর্ডটার যে কয়মাস হয়েছে, আমি মনে করি না তারা ঠিকঠাকভাবে চলছে। কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। আরও অনেক কিছু হচ্ছে, যেগুলো আমার কাছে মনে হয়নি যে ক্রিকেটের জন্য ভালো হয়েছে। 
‘নতুন সরকার এসেছে, নতুন ক্রীড়ামন্ত্রী এসেছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে, কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে। নির্বাচন যেন ঠিকঠাক হয়, যারা যোগ্য তারাই আসবে। তখন মানুষই ঠিক করবেন।’ তিনি বলেন, যেভাবেই হোক, নির্বাচন তো একটা হয়েছে, সেটা নিয়ম ভেঙে হয়েছে বা যেভাবে হয়েছে; বোর্ড পরিচালকদের কীভাবে সরানো যায় সেটা সরকারই ঠিক করবে। নির্বাচিত বোর্ডই সবার কাছে কাম্য। রাজনৈতিক পট পরিবর্তনে কমিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। তাই সাবেক এই পরিচালকের প্রত্যাশা সবকিছুর আগে নিয়মিত করতে হবে মাঠের ক্রিকেট।
সুজন বলেন, ক্রিকেট বোর্ড চালু রাখার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে, খেলাটাকে সচল রাখা। যেটা মাঠে হচ্ছে না, দেশের ক্রিকেটের জন্য সমস্যা। আমরা যদিও বিশ্বকাপ খেলিনি, কিন্তু ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, এটা বড় ব্যাপার। অনেকে এসেছেন, আসবেন-যাবেন; এমনই ব্যাপারটা। কিন্তু ক্রিকেট চলতে হবে। এমন যদি হয়, ক্রিকেটই না চলে তাহলে তো সমস্যা। আশা করি, চেয়ারের খেলাটাকে বন্ধ করে মাঠের ক্রিকেটে আমরা ফিরে আসব।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit