শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার ‘ওয়ালটন প্লাজা’র শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে। সে দির্ঘদিন থেকে পাটগ্রাম উপজেলার ওয়ালটন প্লেজার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

‎​
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১২টার দিকে রফিকুজ্জামান পলাশ শোরুমের দাপ্তরিক কাজে মোটরসাইকেলযোগে উপজেলার আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ী এবং পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

‎​‎পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও ট্রাকটি আটক করতে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‎
‎

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit