শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এছাড়া আপাতত ইসরাইলে ভ্রমণ না করতেও বলা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, “বাণিজ্যিক ফ্লাইটগুলো যতক্ষণ চালু রয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে অবিলম্বে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন।”

এর আগে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবিও এক ইমেইল বার্তায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ইসরায়েল ত্যাগের পরামর্শ দেন। তিনি বলেন, “যে দেশেরই বিমানের টিকিট পাওয়া যায়, আগে সেটি সংগ্রহ করে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন।”

এই আকস্মিক সতর্কবার্তার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো সুস্পষ্ট সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। তবে আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও আলোচনা হতে পারে।

কূটনৈতিক এই টানাপোড়েনের মাঝেই মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ এবং বেশ কয়েক ডজন যুদ্ধবিমান ওই অঞ্চলে মোতায়েন করেছেন। আশঙ্কা করা হচ্ছে, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে তিনি ইরানে হামলার নির্দেশ দিতে পারেন।

মূল দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে এবং প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে হবে। ওয়াশিংটন চায় যেকোনো নতুন চুক্তির মেয়াদ হবে অনির্দিষ্টকালের জন্য। অন্যদিকে, ইরান কেবল একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার ওপর জোর দিচ্ছে।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit