মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

 আখাউড়ায় টানমান্দাইল গ্র‍্যাজুয়েটস ও প্রবাসী এসোসিয়েশন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১১৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত টানমান্দাইল গ্র‍্যাজুয়েটস ও প্রবাসী অ্যাসোসিয়েশন উদ্যোগে বৃক্ষ রোপন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্ম সূচী দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় গত পহেলা জুলাই ২০২২ থেকে টানমান্দাইল গ্রামের সকল মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ ও কবরস্থান সহ সারা গ্রামে রাস্তার পাশে রোপণ করা হয়েছে প্রায় এক হাজারের অধিক বিভিন্ন জাতের ফল ও ফুল গাছ। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্হ একটি পরিবার কে গৃহনির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। গ্রামের সার্বিক উন্নয়ন ও গরীব অসহায় মানুষের কল্যাণের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮৩ জন প্রবাসী ও প্রায় ৪৬ জন গ্র্যাজুয়েটসধারী চাকরিজীবি সহ মোট ২২৯ জন সদস্য নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

সংগঠন উদ্যেক্তা গণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি যোগদানকৃত আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এর সাথে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় সংগঠনের পক্ষ থেকে মাওলানা মুফতী মুহাম্মাদ নূরুল ইসলাম তাদের বিভিন্ন উন্নয়ন কর্ম সূচী সম্পর্কে সবার সামনে তুলে ধরেন। এসময় ভবিষ্যতে সংগঠনের সকল কর্মকাণ্ডে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তারা। 
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের উদ্যেক্তা গণের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ডিপুটি ডিরেক্টর, আব্দুল কাদির সরকার, ঢাকা ইসলামী ব্যাংকের আইনজীবি এডভোকেট মীর মো. খোরশেদ আলম, মোগড়া উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা হারুন অর রশিদ সাহেব, চাকুরীজীবি আবু বকর সিদ্দিক সেন্টু, বাংলাদেশ বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবদুল লতিফ সরকার, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মোস্তফা, টানমান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন সরকার, মাওলানা মাহবুবুল আলম, মোঃ আরিফ ও  নাজির হোসেন মেম্বার প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit