শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

এখনও পদত্যাগ করেননি গোতাবায়া, শুক্রবারের সংসদ অধিবেশন স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার সংসদে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হচ্ছে না। সংসদের যোগাযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে। শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমডেইলি মিররের খবরে বলা হয়েছে,আগামীকাল শুক্রবার সংসদ অধিবেশনে স্পিকার ইয়াপা আবেবর্ধনে প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের ঘোষণা দিবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু প্রেসিডেন্ট গোতাবায়া এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি বলেছিলেন, বুধবার পদত্যাগ করবেন।

এদিকে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করেছেন। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালদ্বীপের রাজধানী মালে থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন গোতাবায়া।

শ্রীলঙ্কা সরকারের একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, গোতাবায়া আপাতত সিঙ্গাপুরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অপর একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাতে ভারতের দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, গোতাবায়া সিঙ্গাপুর থেকে সৌদি আরব যেতে পারেন।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit