শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথমদফা ভোটে জয়ী ঋষি সুনাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এমপিদের প্রথমদফা ভোটে শীর্ষস্থানে উঠে এসেছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। বুধবার টোরি এমপিরা নেতৃত্ব নির্বাচনে প্রথম দফায় এ ভোট দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, ঋষি সুনাক পেয়েছেন ৮৮ ভোট। এরপরই ৬৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন পেনি মর্ডান্ট। আর তৃতীয় স্থানে থাকা লিজ ট্রাস পেয়েছেন ৫০ ভোট।

ওদিকে, নাদিম জাহাবি এবং জেরেমি হান্ট প্রয়োজনীয় ৩০ ভোট না পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। এই দুজন বাদ পড়ায় এখন কনজারভেটিভ দলের নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় টিকে রইলেন ছয়জন প্রার্থী। তাদের মধ্যে আছেন- কেমি বদেনখ, টম টুগেনধাত এবং সুয়েলা ব্রাভারম্যান। তারা পেয়েছেন যথাক্রমে: ৪০, ৩৭ এবং ৩২ ভোট।

এই ছয় প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার আবার আরেক দফায় ভোট হবে। এভাবে আগামী কয়েক দিনে কয়েকদফা ভোটের মধ্য দিয়ে যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে দুজনকে নির্বাচন করা হবে। চূড়ান্ত পর্যায়ে ওঠা প্রার্থীদের মধ্য থেকেই একজনকে নেতা নির্বাচন করবেন কনজারভেটিভ দলের ৮৭৬ সদস্য।

বুধবার ভোটের ফল প্রকাশের আগে ইউগভ জরিপে দেখা যাচ্ছিল, পেনি মর্ডান্টই দলের সদস্যদের সবচেয়ে বেশি পছন্দ। জরিপে তিনি ২৭ শতাংশ সমর্থন নিয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন। তবে প্রথম ভোটের ফলে দেখা যাচ্ছে, মর্ডান্ট শীরষস্থানে আসতে পারেননি।

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/সকাল ১১.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit