শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সাগরের গভীরে রঙিন বিস্ময়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ Time View

ডেস্ক নিউজ : নীল সমুদ্রের নিচে আরেকটি পৃথিবী। সেখানে আলো-ছায়ার খেলা, প্রাণীদের বেঁচে থাকার সংগ্রাম আর মমতার ছবি ধরা পড়ে ক্যামেরায়। এমনই অসাধারণ সব ছবি নিয়ে ঘোষণা করা হয়েছে ‘আন্ডারওয়াটার ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কার।

এবার সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার আলোকচিত্রী ম্যাটি স্মিথ। তার তোলা ‘রকপুল রুকিজ’ ছবিতে দেখা যায়, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের একটি পাথুরে জলাশয়ে দুটি সাউদার্ন এলিফ্যান্ট সিলের শাবক সাঁতার শেখার চেষ্টা করছে। প্রতিযোগিতায় ৭ হাজার ৯০০টির বেশি ছবি জমা পড়ে। তার মধ্য থেকে এই ছবিই সেরার মুকুট পায়।

বিচারক প্যানেলের প্রধান অ্যালেক্স মাস্টার্ড বলেন, একসময় এই সিল প্রায় বিলুপ্তির পথে ছিল। তাদের চর্বি থেকে তেল তৈরি করা হতো। পরে শিকার বন্ধ হওয়ায় তারা আবার ফিরে এসেছে। ছবিটি তাই শুধু সুন্দর নয়, আশার বার্তাও দেয়।

আচরণ বিভাগে পুরস্কার জিতেছেন জাপানের কাজুশিগে হোরিগুচি। তার ছবিতে দেখা যায়, জাপানের কাগোশিমা মিনামিসাতসুমা উপকূলে এক মা ক্লাউনফিশ নিজের ডিম ফুটে বের হওয়ার মুহূর্ত দেখছে। তিন বছর ধরে চেষ্টা করার পর তিনি এই ছবি তুলতে পেরেছেন।

এ ছাড়া ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ, ডিম পাহারা দেওয়া মা অক্টোপাস এবং লেন্সের দিকে ধেয়ে আসা লেপার্ড সিলের ছবিও পুরস্কৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্যাম ব্লাউন্ট ‘আপ অ্যান্ড কামিং’ বিভাগে জয় পেয়েছেন।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit