শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কিয়েভ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে ‘স্বাধীন প্রজাতন্ত্রে’ স্বীকৃতি দেওয়ায় দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া ও সিরিয়ার পর উ. কোরিয়া তৃতীয় দেশ যারা ইউক্রেনের ডনবাসের ডনেস্ক পিপল’স রিপাবলিক (ডিপিআর) এবং লুহানস্ক পিপল’স রিপাবলিক (এলপিআর)-কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এই পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করতে পিয়ংইয়ংয়ের একটি প্রচেষ্টা বলে মনে করি আমরা।’

বৃহস্পতিবার কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোকে স্বীকৃতি দিয়ে দুই অঞ্চলের সমকক্ষদের কাছে চিঠি পাঠিয়েছেন উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই। এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এদিকে টেলিগ্রামে পোস্টে ডিপিআরের নেতা ডেনিস পুশলিন উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আশা করছেন। উ. কোরিয়া থেকে ডিপিআর-এর দূরত্ব সাড়ে ৬ হাজার কিলোমিটারের বেশি।

ইউক্রেনের ডনবাসে যখন আক্রমণ তীব্র থেকে আরও তীব্রতর করেছে রাশিয়া এমন সময় ডনবাসের দুই অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে দেশটি। ডনবাসের নিজেদের অধীনে ধরে রাখতে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা। তবে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ডনবাসের একাধিক শহর বিপর্যস্ত। হামলায় ডনবাসে শত শত বেসামরিক ইউক্রেনের নাগরিক প্রাণ হারিয়েছেন।
সূত্র: আল জাজিরা, বিজনেস ইনসাইডার

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/সকাল ১০.৫১

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit