শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে তাপস, অবৈধ ভবন ভাঙার নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : বুড়িগঙ্গা আদি চ্যানেল পুনরুদ্ধারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্দোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে আকস্মিক পরিদর্শনে গিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পরিদর্শনকালে তিনি একটি ১০ তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙার নির্দেশ দেন। আজ বুধবার (১৩ জুলাই) দুপুরে বুড়িগঙ্গা আদি চ্যানেলের কালুনগর স্লুইসগেট ও সংলগ্ন এলাকায় অনির্ধারিত পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে শেখ তাপস বলেন, খালের মধ্যে শিয়ার ওয়াল দেওয়া হয়েছে। খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে শিয়ার ওয়াল হবে। তারপরে তার ভবন হবে। এখন পুরাটা ভাঙা যাবে। এটা বন্ধ করে বড় (যন্ত্রপাতি) আনেন, ভাঙা আরম্ভ করেন।

পরিদর্শনকালে তিনি খালের মুখের (কালুনগর স্লুইসগেটের এলাকা) প্রশস্থতা ৩১৫ ফুট বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবগত করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমানার মধ্যে থাকা সকল অবৈধ দখল মুক্ত করার নির্দেশ দেন।পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, কাউন্সিলরদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম ও সংরক্ষিত আসনের নিলুফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit