শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

কসবায় জগন্নাথপুর, আমতুলী যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২০৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : “মাদক কে না বলুন সুস্থ সমাজ গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীননথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী জেবি জনকল্যান পরিষদের উদ্যোগে ও এলাকার যুব সমাজের আয়োজনে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় অংশগ্রহন করে এলাকার বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ। টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-১ গোলের ব্যাবধানে জয়লাভ করে বিবাহিত ফুটবল একাদশ। 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ফাইনাল খেলাটি দেখতে এলাকার বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমী দর্শক মাঠে আসতে দেখা গেছে। নবীনগর বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জয়নাল মিয়ার উপস্থাপনায় পরিচালিত খেলায় সভাপতিত্ব করেন, জেবি জনকল্যাণ পরিষদের সভাপতি মোঃ ফারুক মিয়া। প্রবাসী মোঃ মানিক মিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত খেলার আয়োজক কমিটিতে ছিলেন, জেবি জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাসুম মোল্লা, কোষাধক্ষ্য মোঃ জসিম মিয়া, মোঃ হেলাল পাঠান, আশেক মিয়া, সজীব মিয়া ও অলিউল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু ছায়েদ মিয়া, মোঃ হারুন মিয়া, মোঃ লাল মিয়া, মোঃ গেদু মিয়া, প্রবাসী মোঃ কামাল সরকার, ব্যবসায়ী মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ আলম মিয়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গটিভির কসবা উপজেলা প্রতিনিধি এসএম নাছির উদ্দীন খাঁন ও মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন কবির। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে একটি খাসি তুলে দেন উপস্থিত অতিথি ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit