শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ডিএমপির ডিবি প্রধান হলেন হারুন অর রশিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩৯৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হলেন যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) হারুন অর রশিদ। সম্প্রতি তিনি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। আজ বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে হারুন অর রশিদকে ডিবির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।

এই আদেশ অনুযায়ী ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের যুগ্ম কমিশনার থেকে অতিরিক্ত কমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ হারুন অর রশীদ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হারুনকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর অপর এক আদেশে তাকে অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে নিয়োগ দেওয়া হয়।

এদিকে ডিএমপি সূত্রে জানা গেছে, ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সৈয়দ নুরুল ইসলামকে ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনারের দায়িত্ব থেকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আগে থেকেই চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানকে কাউন্টার টেরোরিজম বিভাগে এবং মনিবুর রহমানকে অতিরিক্ত কমিশনার ট্রাফিক হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit